IQNA

বিশ্ব বিদ্যালয়ের ছাত্ররা বাহরাইনের সহিংসতার প্রতিবাদে মিছিলের সমাগম করেন

0:32 - May 05, 2012
সংবাদ: 2318117
আন্তর্জাতিক বিভাগ : বিশ্ব বিদ্যালয়ের ছাত্ররা বাহরাইনের সহিংসতার প্রতিবাদ এবং স্বৈরাচারী সরকারের সাথে আপোষ না করার প্রতিবাদে গতকাল ২৩শে এপ্রিলে, এক মিছিলের সমাগম করেছিলেন।
প্রেস টিভির বরাত দিয়ে ইরানী কোরআন ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিশ্ব বিদ্যালয়ের ছাত্ররা তেহরাসের জাতি সংঘ দপ্তরের সামনে, ‘বাহরাইন দেশে’ সৌদি আরবের প্রত্যক্ষ হস্তক্ষেপ ও সেনা বাহিনী প্রেরণের প্রতি, নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল বের করেন।
প্রতিবাদ কারীরা, বিশ্ব সামাজিক সংগঠন সমূহের নিকট আহ্বান করেছেন যে, বাহরাইন সরকারের এই ভীতিকর পদক্ষেপের সম্মুখে চুপচাপ বসে না থাকতে।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাহরাইনের আন্দোলন শুরু হয়। এ দেশের অসংখ্য মানুষ সরকার বিরোধী রাস্তায় নামে এবং অধিকার, পূর্ণ স্বাধীনতা ও অন্যান্য রাজনৈতিক সংশোধনের অনুরোধ জানান।
এ দেশের স্বৈরাচারী সরকার বহু সংখ্যক প্রতিবাদ কারীদেরকে অত্যন্ত নির্লজ্জভাবে হত্যা করেছে, বহু সংখ্যক মানুষকে পঙ্গু করেছে, হাজার হাজার মানুষকে বন্দী করেছে এবং আরও অনেককে কর্মচ্যুত করেছে।
বাহরাইনের সরকার বিরোধী জনগণ, এ দেশের স্বৈরচারী বাদশা হাম্মাদ ইবনে ঈসাকে এই সমস্ত হত্যাযজ্ঞ ও বন্দীদের নায়ক বলে মনে করেন।
992626#
captcha