লেবাননে প্রকাশিত ‘Alantqad’ সংবাদপত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: বাহরাইনে ‘আল দারাজ’ শহরে ‘ইমাম সাদিক (আ.) মসজিদের খতিব ‘আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম’ জুম্মার নামাজের খোতবায় বলেন, আল খলিফার অত্যাচারের বৃদ্ধি এবং আপাতদৃষ্টিতে আইন সংস্কারের মাধ্যমে এদেশের জনগণকে উপহাস করছে। কখনই বিক্ষোভকারীদের এই শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করা যাবেনা। তাদের দাবী যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অবিচল থাকবে।
আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম আরও জানান, বর্তমানে জনগণের বিরুদ্ধে সামরিক বাহিনীর অত্যাচার, জনগণের দাবী উপেক্ষা করা, অধিকারগুলো উদ্যাপিত করা এবং অল খলিফা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিজের সাথে একান্ত সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণের মাধ্যমে এই আন্দোলনকে দমন করতে পারবে না।
বাহরাইনের শিয়া নেতা জানিয়েছেন, আমি বাহরাইনের এই রাজনৈতিক আন্দোলনকে জুলুমের বিরুদ্ধে ইঙ্গিত, যন্ত্রণা প্রদর্শনের জন্য আপ্রাণ চেষ্টা, জনগণ ও তাদের দাবী সম্মান, স্বদেশের প্রতি কর্তব্যপরায়ণ ও অন্ধবিশ্বাস এবং নিজেদের ভাগ্য নির্ধারণের আন্দোলন মনে করি।
তিনি আরও উল্লেখ করেন, বাহরাইনের এই বিপ্লব প্রায় ১৪ মাস আগে শুরু হয়েছে। এই বিপ্লব আগুনের শিখার মত ঝলক দিচ্ছে কিন্তু এখনও কোন কিছুর পরিবর্তন হয়নি। আল খলিফা জনগণের এই বিক্ষোভ দমন করার জন্য নতুন নতুন পদক্ষেপ গৃহীত করছে।
‘আল দারাজ’ শহরে ‘ইমাম সাদিক (আ.) মসজিদের খতিব শেষপ্রান্তে জানান, যতক্ষণ পর্যন্ত জনগণের হৃদয়ে অনুপ্রেরণা ও উৎসাহ রয়েছে ততক্ষণ এই আন্দোলন দৃঢ়তার সাথে এগিয়ে যাবে। এই বিপ্লব অব্যাহত থাকবে এবং জনগণের হাতকে কোন ভাবেই দমন করা যাবে না।
1000135#