IQNA

জার্মানি ভাষায় অনুবাদকৃত পবিত্র কোরআন শরীফ সুইজারল্যান্ড বিতরণ

2:31 - May 08, 2012
সংবাদ: 2320794
আন্তর্জাতিক বিভাগ: জার্মানের বিভিন্ন শহরের অধিবাসীদের নিকট দুই লক্ষ্য পঞ্চাশ হাজার কোরআন বিনামূল্যে বিতরণ করার পর এবার সুইজারল্যান্ডের মুসলিম অধিবাসীরা স্বতঃস্ফূর্ত ভাবে এদেশের অধিবাসীদের মধ্যে জার্মানি ভাষায় অনুবাদকৃত পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্ম শুরু করেছেন।
‘rts’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: জার্মানের বিভিন্ন শহরের অধিবাসীদের নিকট পবিত্র কোরআন বিনামূল্যে বিতরণ করার পর এবার সুইজারল্যান্ডের কোরআন বিতরণ কর্ম শুরু হয়েছে। সুইজারল্যান্ডের মুসলমান অধিবাসীরা ইসলামী প্রতিষ্ঠানের সহায়তায় জার্মানি ভাষায় অনুবাদকৃত পবিত্র কোরআন শরীফ ব্যাপকভাবে এদেশে বিতরণ করছেন।
সুইজারল্যান্ডের প্রচার মাধ্যম চেষ্টা করছে এদেশ এবং জার্মানের বিভিন্ন শহরের অধিবাসীদের নিকট পবিত্র কোরআন বিনামূল্যে বিতরণের মূল কর্তা হিসেবে ‘সালাফীদের’ চিহ্নিত করতে। কিন্তু সুইজারল্যান্ডের মুসলিম অধিবাসীরা ঘোষণা করেছেন, কোরআন বিতরণের এই প্রোগ্রাম সম্পূর্ণ স্বাধীন এবং শহরের অধিবাসীদের কর্তৃক পবিত্র কোরআন জনগণের স্বার্থে প্রদান করা হচ্ছে।
সুইজারল্যান্ডের একজন সরকারী কর্মকর্তা, নিরাপত্তা সংস্থাগুলোর নিকট আহ্বান জানান, কোরআন বিতরণের পিছনে যেসকল নেতারা জড়িত আছে তাদেরকে যেন সনাক্ত করে।
সুইজারল্যান্ডের মুসলমানেরা চলতি সপ্তাহে ঘোষণা করেছেন, খুব শীঘ্রই এদেশের অন্যান্য শহরে কোরআন বিতরণের কাজ শুরু করা হবে।
1001269#
captcha