ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: তাতারেস্থানের ইনফরমেশন প্রসেসিং ধর্মীয় সদর দপ্তর এদেশের মুসলমানদের উদ্দেশ্যে জানিয়েছে, তাতারেস্থানের বিভিন্ন অঞ্চলে মুসলিম যুবকদের জন্য ২৫ থেকে ৩১শে আগস্ট পর্যন্ত বিশেষ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই উৎসব অনুষ্ঠানে গোলটেবিল, প্রশ্ন-উত্তর পর্ব, তাতারেস্থানের যুবকদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে বিশেষ আলোচনা, কুরআনিক বিজ্ঞান এবং ইসলামিক বিষয়ে বিশেষ প্রতিযোগিতা এবং কর্মশালা সহ অন্যান্য প্রোগ্রামের সমন্বয়ে সুসজ্জিত করা হবে।
উল্লেখ্য যে, উক্ত উৎসব অনুষ্ঠানের পাশাপাশি মুসলিম যুবকদের তাতারেস্থান এবং রাশিয়ার বিশিষ্ট ওলামা এবং পণ্ডিত মহোদয়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হবে।
1001372#