Albawwaba ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরাকের প্রাদেশিক পরিষদ ঘোষণা করেছে যে, বিভিন্ন দলের পক্ষ হতে মৌখিক ও আনুষ্ঠানিক বার্তা তাদের হাতে পৌঁছেছে, বার্তা প্রেরণকারী দলগুলো, পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে ইরাক হতে মার্কিন বানিজ্য দূতের বহিস্কারের দাবী জানিয়েছে।
মিসান প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্য ‘মাইসাম আল-ফারতুসী’ গত ৫ই মে বলেছেন : এ প্রদেশের বিভিন্ন দল, বিশেষতঃ ধর্ম ভিত্তিক দলগুলো পবিত্র কুরআন পোড়ানোর নিন্দায় বিবৃতি দানের দাবী জানিয়েছে।
তিনি বলেন : এ দলগুলো দাবী জানিয়েছে যে, কুরআন পোড়ানোর প্রতিবাদে ইরাকের সংসদ সদস্যদের কর্তৃক একটি বিবৃতি হোয়াইট হাউসের নেতাদের নিকট প্রেরণ করা হোক, যাতে পবিত্র কুরআন অবমাননাকারীর বিরুদ্ধে ইরাকের জনগণ ও সরকার কর্তৃক এ পদক্ষেপ গৃহীত হয়।
তিনি আরো বলেন : ইরাকসহ অন্যান্য ইসলামি দেশে আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিতে পারেনি, বর্তমানে টেরী জোনসকে পবিত্র কুরআনের প্রতি অবমাননার ক্ষেত্রে স্বাধীনতা দান করে তা করেছে যুক্তরাষ্ট্র। আর ইসলাম বিরোধী এ পদক্ষেপ সকল মুসলমানদের প্রতিই অবমাননা।
উল্লেখ্য, ইতিপূর্বেও মার্কিন পাদ্রী টেরী জোনস পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করেছিল, গত সপ্তাহেও সে পবিত্র কুরআনের প্রতি অবমাননা পূর্বক আসমানী এ গ্রন্থে পূনরায় অগ্নিসংযোগ করেছে, যা মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদের ঝড় তুলেছে।#1000943