সৌদি আরবের আন্তর্জাতিক বার্তা সংস্থা IINA এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এক ধর্ম হতে আরেক ধর্ম গ্রহণের এমন ঘটনা ইতালী’র ইতিহাসে দৃষ্টান্তহীন। যা এদেশে সৃষ্ট সংকটের ফলে ঘটেছে।
ইতালী’র মুসলিম ইউনিয়ন আরো জানিয়েছে : সবচেয়ে আশ্চার্যজনক বিষয় হচ্ছে যে, বিপুল সংখ্যক ইতালীয়ান ইসলাম ধর্ম সম্পর্কে জানতে মসজিদ আসছে।
এদেশে প্রকৃত ইতালীয়ান মুসলমানদের সংখ্যা মোট দেড় লাখ, আর তাই এ সংখ্যাটি চোখে পড়ার মত।
উল্লেখ্য, এদেশে ১০ লাখ অভিবাসী মুসলমানও বসবাস করে।#1003091