IQNA

খারতুমে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জন্মবার্ষিকী পালিত

6:56 - May 14, 2012
সংবাদ: 2325097
আন্তর্জাতিক বিভাগ : সিদ্দিকায়ে কোবরা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী ও নারী দিবস উপলক্ষে সুডানের রাজধানী খারতুমে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক সামাজিক ও ইলমি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এছাড়া খারতুমে বসবাসরত ইরানিরাও এতে অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে সুডানের প্রেসিডেন্টের স্ত্রী ফাতেমা খালেদসহ এদেশের বিভিন্ন নারী বিষয়ক সংগঠনের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
এ সম্মেলন গত বৃহস্পতিবার ১০ই মে, ‘ফাতেমা যাহরা (সা. আ.); মুসলিম নারীদের দৃষ্টান্তহীন আদর্শ’ শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত হয়। ইরানি রাষ্ট্রদূত জনাব তুরক আবাদী এবং ইরানি কালচারাল কাউন্সেলর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মালাকুতী এবং সুডানের নারী বিষয়ক ৩টি পরিষদের সাধারণ সম্পাদকগণ এতে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শানে কাসিদা পরিবেশন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য হতে ‘ফাতেমা’ নামধারীদেরকে পুরস্কৃত করণ ছিল এ অনুষ্ঠানের অন্যতম কর্মসূচী।# 1006562
captcha