IQNA

ফ্রান্সের নব্বই শতাংশের বেশী মুসলমান সমাজতান্ত্রিক প্রার্থীকে রায় দিয়েছে

0:39 - May 15, 2012
সংবাদ: 2325963
আন্তর্জাতিক বিভাগ: সমীক্ষা ইন্সটিটিউট ৯ই মে, ঘোষণা করেছে, ফ্রান্সে বসবাস কৃত ৯৩ শতাংশ মুসলমান এদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী ‘ফ্রাসোয়া আওলাদ’কে রায় দিয়েছে।
‘newsring’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: সমীক্ষা ইন্সটিটিউট ‘Opinion Way’ এর প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে ৯৩ শতাংশ মুসলমান সমাজতান্ত্রিক প্রার্থী ‘ফ্রাসোয়া আওলাদ’কে ভোট দিয়েছে এবং মাত্র ৭ শতাংশ মুসলমান, Nicolas Sarkozy কে পুনরায় রাষ্ট্রপতি পদে যোগ্য হিসাবে রায় দিয়েছে।
প্রথম রাউন্ডে সমাজতান্ত্রিক প্রার্থী ‘ফ্রাসোয়া আওলাদ’, ফ্রান্সের মুসলিম নাগরিকদের ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করেছিল। ৫৯ শতাংশ মুসলিম নাগরিক সমাজতান্ত্রিক প্রার্থীকে এবং ৪ শতাংশ মুসলিম নাগরিক Sarkozy কে রায় দিয়েছিল এবং অবশিষ্ট ভোট অন্যান্য প্রার্থীদের মধ্যে বিভক্ত হয়েছিল।
উল্লিখিত যে, ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার আগে কোন কোন খবরে প্রকাশিত হয়েছিল যে, জুম্মার নামাজের খুতবাই প্রায় সাতশত মসজিদের পেশ ইমাম ‘ফ্রাসোয়া আওলাদ’কে রায় দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু ফ্রান্সের মুসলিম কর্তৃপক্ষ এই মিথ্যা খবরকে প্রত্যাখ্যান করেছেন।
1003849#
captcha