IQNA

ফ্রান্সে মুসলমানদের কবরস্থানে অসম্মানের প্রতিবাদে জনসমাবেশ

2:28 - May 17, 2012
সংবাদ: 2327795
আন্তর্জাতিক বিভাগ : ফ্রান্সে শতশত মুসলিম ও খ্রিস্টান ধর্মের অনুসারীগণ মে মাসের ৪ তারিখে, ‘কারুস’ ও ‘নিস’ শহরে কবরস্থানে অসম্মানের প্রতিবাদে জনসমাবেশ আয়োজন করেন।
‘nicematin’ সংবাদ সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফ্রান্সের কারুস শহরের শতশত অধিবাসী, গত মে মাসের ৪ তারিখে, তাদের শহর ভবনের সামনে, জন সমাবেশর আয়োজন করেন এবং মুসলমানদের কবরে ইসলাম বিদ্বেষীদের আক্রমণের প্রতিবাদ ও এটিকে মুসলমানদের মান হানি ঘোষণা করেন।
এই জন সমাবেশে অংশ গ্রহণকারী, যে সমস্ত ব্যক্তিবর্গ বিভিন্ন সংগঠনের ডাকে, ফ্রান্সের মানুষের অধিকার রক্ষায় উপস্থিত হয়েছিলেন, তারা সকলে বিভিন্ন শ্লোগান দিয়ে তাদের এই ইসলাম বিদ্বেষী ঘৃণিত পদক্ষেপকে, নিন্দা জানান এবং মুসলমান অধিবাসীদের ঐক্যবদ্ধতার নিদর্শন দেন। সমাবেশ কারীরা “কখনই যেন পুনরাবৃত্তি না হয়” লেখা ব্যানারে, তাদের নিরাপত্তা অধিদপ্তরের নিকট চেয়েছেন যে, যত দ্রুত সম্ভব মুসলমানদের কবর অসম্মান কারীদেরকে চিহ্নিত করে আটক করা হোক।
উল্লেখ্য যে, গত এপ্রিল মাসের ৩১ তারিখের সকাল বেলা, একটি অপরিচিত চক্র, নিস শহরের পাশে অবস্থিত “কারুস কবর স্থানে” মুসলমানদের কবরের গায়ে জঘন্য ইসলাম বিদ্বেষী কথাবার্তা লেখে দিয়ে যায়। এই চক্রান্তকারীরা, ৯টি কবরের গায়ে ক্রুসেডের ছবি এঁকেছে ও বলেছে, “বেছে থাক লুপেন” (ইসলাম বিরোধী এই দলের প্রধান ফ্রান্সের হাবিবা মেল্লি) এবং মুসলমানদের বের করে দাও।
ফ্রান্সের মুসলমান পরিষদ, এই প্রতিক্রিয়ায় বলেন : এটি বংশ এবং ইসলাম বিদ্বেষী মনোভাবদের নিকট থেকে উঠে এসেছে।
1000189#
captcha