IQNA

পশ্চিমাদের, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইসলামকে অবমাননা

1:42 - May 20, 2012
সংবাদ: 2329395
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : পশ্চিমারা, ইসলামের বিপক্ষে, জীবন বিধানের পবিত্র পথকেই অবমাননা করছে এবং পবিত্র কোরআনের প্রতি অপ মর্যাদা, এই সূত্র ধরেই সংঘটিত হচ্ছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শিয়া অনুসারী ওলামা, মধ্যপ্রাচ্য, আফগানিস্তান সাংস্কৃতিক শাখা, এক বর্ণনায়, আমেরিকার পুরোহিত কর্তৃক কোরআন অবমাননাকে, কঠোর নিন্দা জানিয়েছেন। পশ্চিমারা ইসলামের বিপক্ষে, জীবন বিধানের পবিত্র পথকেই অবমাননা করছে এবং পবিত্র কোরআনের প্রতি অপ মর্যাদা, এই সূত্র ধরেই সংঘটিত হচ্ছে।
এই বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের বাগরামে, আমেরিকার সৈন্য বাহিনী কর্তৃক একখণ্ড কোরআন পোড়ানোর মত মহা পাপ, ডেনমার্কে নবী করিম (সা.) এর বিকৃত কার্টুন তৈরি করে অবমাননা করা, জার্মানিতে, মুসলমান নারী মরিয়ম শারভীনিকে, ইসলামী পোশাক পরার কারণে হত্যা করা, পশ্চিমা দেশ সমূহে, মুসলমান যুবতী নারীদের ইসলামী পোশাক পরতে বাধা প্রদান করাও তাদের অন্য আর একটি ষড়যন্ত্রের নমুনা। আর এসবই হচ্ছে, মুসলমানকে কেন্দ্র করে ও ইসলাম ধ্বংসের জন্য, পশ্চিমা রাজনীতিবিদদের সুদূর প্রসারী পরিকল্পনা।
এছাড়াও এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, নবী করিম (সা.) এর ছবি ও কোরআন পোড়ানোর ঘটনা, মুসলমানদের অন্তরকে আঘাত প্রাপ্ত করেছে এবং এ বিষয়টি হতে এ কথাই প্রমাণিত হয় যে, পশ্চিমা রাজনীতিবিদরা, দীর্ঘ মেয়াদী পূর্ব পরিকল্পনার সূত্র ধরে, মুসলমানদের মাথা হতে কোরআন ও ইসলাম নির্মূলের জন্য এবং সমগ্র বিশ্বে জুড়ে, যুদ্ধ ও কোন্দল গড়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছে, যাতে অস্ত্র বিক্রি ও তাদের পক্ষীয় দলকে কাজে লাগিয়ে, বিপুল পরিমাণ অর্থ কামিয়ে, অঢেল সম্পদের মালিক বনে যায়।
এই বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের পরিকল্পনা কোন বিবেকবান মানুষের নিকট গোপন থাকার কথা নয় এবং পশ্চিমা দেশ সমূহ বিশেষ করে আমেরিকার মনে রাখা উচিৎ যে, জাতীয় পবিত্রতার অবমাননা, ক্ষমার অযোগ্য অন্যায়। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত উপরোক্ত বিষয় সমূহে, কোন ধরনের কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কোনমতে, কোন কোন পশ্চিমা রাজনীতিবিদদের, নিন্দা জানানো হয়েছে, কিন্তু তাদের দল ঠিকই আপন গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। এই সত্যটিও পশ্চিমাদের উদ্দেশ্য প্রণোদিত আর একটি স্পষ্ট আলামত।
অবশেষে বিবৃতিতে বলা হয়, আমরা কঠোর ভাবে, তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি এবং পশ্চিমাদের এই সমস্ত বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে, সকল মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি।
1000335#
captcha