IQNA

পদব্রজ ভ্রমণে হজ্বে যাচ্ছে একদল তাজিক

0:39 - May 21, 2012
সংবাদ: 2330272
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: চলতি বছরে তাজিকিস্তানের এক দল তীর্থযাত্রী, পায়ে হেটে হজ্বের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: তাজিকিস্তানের ২১ থেকে ৬৫ বছরের সমন্বয়ে গঠিত একটি দল হজ্বের উদ্দেশ্য পায়ে হেটে মক্কার উদ্দেশ্য রওনা হয়েছেন।
তাজিকিস্তানের ‘কাটলেন’ প্রদেশের ‘হামাদান’ শহরের আট জনের এই দলটি, ইসলামের মহান কবি ও দার্শনিক ‘স্যায়েদ মির আলী হামাদানী’র মাযার জিয়ারত করার পর ‘পাঁচ’ নামক নদীর তীর থেকে হজ্বের উদ্দেশ্য রওনা হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, তাজিকিস্তানের বিখ্যাত ক্রীড়াবিদ ‘আব্দুল আজিজ রজব ওফ’ হজ্ব তীর্থযাত্রীর এই দলের তত্ত্বাবধানে, রয়েছে। তিনি ছয় বছর আগে তাজিকিস্তান থেকে পায়ে হেটে মক্কায় যেয়ে হজ্ব করেছিলেন।
1008947#
captcha