ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট (খবর; radical) : আঃ শুকুর, মালয়েশিয়ার জাতীয় ফতুয়া কমিটির প্রধান, গত ৬ই মে এই বিষয়ের বর্ণনা দিতে গিয়ে বলেন: সরকার পতনের জন্য বিদ্রোহ, বিশৃঙ্খলা সৃষ্টি করা ও যেকোনো ধরনের মিছিল মিটিং, ইসলামী শিক্ষার দৃষ্টিতে, হারাম ঘোষণা করা হয়েছে।
এই ফতুয়াটি, তার ঠিক একদিন পর প্রদান করা হয়, যখন মালয়েশিয়ার প্রধান মন্ত্রী ঘোষণা করেন য়ে, গত শনিবারের মিছিলকারীরা, সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছিল। মালয়েশিয়ার প্রধান মন্ত্রী, বিরোধীদের প্রতিবাদ মিছিল আয়োজনের সমালোচনা করে বলেন; জনসমাবেশ কারীরা সিদ্ধান্ত নিয়েছিল, মালয়েশিয়ার স্বাধীনতা স্কয়ারকে, কইরোর তাহরীর স্কয়ারে পরিবর্তন করতে।
হাজার হাজার মালয়েশিয়ান, গত সপ্তাহের শনিবারে, এ দেশের নির্বাচন বিধির প্রতিবাদে, কুয়ালালামপুর স্বাধীন স্কয়ারের পাশে জনসমাবেশ করেছিল। তাদের দাবীছিল নির্বাচন বিধি সংশোধন করতে হবে, কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এই প্রতিবাদ মিছিলটি, নির্বাচন বিধি সংশোধনের জন্য, সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল। আর তা এই জন্য যে, পরবর্তীতে দেশের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার পূর্বেই, যেন তা সংশোধন করা হয়।
1002369#