IQNA

বুর্কনাফাসো’র শিক্ষা কেন্দ্রে মুসলিম ছাত্রীদের হিজাব নিষিদ্ধ হওয়ার কারণে প্রতিবাদ

2:29 - May 25, 2012
সংবাদ: 2333303
আন্তর্জাতিক বিভাগ: পরীক্ষার হলে হিজাব পরিধান নিষিদ্ধ করার প্রতিবাদে বুর্কনাফাসো’র মুসলিম ছাত্র-ছাত্রীবৃন্দ, সামাজিক মন্ত্রীর নিকট চিঠি লিখেছে।
‘lefaso’ ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: বুর্কনাফাসো’র সামাজিক মন্ত্রীর নিকট লিখিত চিঠিতে উল্লেখ করেছে, এদেশের কানুন স্বাধীন হওয়া স্বত্বেও মুসলিম অধিবাসীদের ইসলামী পোশাক পরিধানের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে। অ্যাকাডেমি পর্যবেক্ষক, মুসলিম ছাত্রীদের হিজাব পরিধান করে পরীক্ষার কক্ষে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে।
এই চিঠিতে আরও উল্লেখ হয়েছে যে, মুসলিম ছাত্রীদের হিজাব অতি সাধারণ এবং এই সাধারণ হিজাবের কারণে ছাত্রীদের সনাক্ত করতে কোন অসুবিধা হয় না। কিন্তু অ্যাকাডেমি পর্যবেক্ষক ও শিক্ষা মন্ত্রণালয়ের কিছু কর্তৃপক্ষ পরীক্ষার নিরাপত্তার অজুহাত দেখিয়ে মুসলিম ছাত্রীদের হিজাব পরিধান করে পরীক্ষার কক্ষে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে।
মুসলিম ছাত্র-ছাত্রীবৃন্দ এই চিঠির অন্য প্রান্তে উল্লেখ করে, এই বলাত্কার কর্মের কারণে মুসলিম নারী এবং এদেশের নাগরিকদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। সামাজিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বলাত্কার কর্মের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত।
1012823#
captcha