IQNA

খুলনায় ইমাম খোমেনী (রহ.)’র ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

20:23 - June 06, 2012
সংবাদ: 2341394
আন্তর্জাতিক বিভাগ : ইসলামি বিপ্লবের অবিসংবাদিত নেতা ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের রূপকার ও প্রতিষ্ঠাতা হযরত ইমাম খোমেনী (রহ) এর ২৩তম মৃত্যু বার্ষিকী গত শুক্রবার খুলনায় পালিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ উপলক্ষে নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ও ইসলামি শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলীল রাজাভী। তিনি বলেন, “ইমাম খোমেনী (রহ.) এমন একজন আলেম ছিলেন যাঁর মধ্যে জ্ঞানের পাশাপাশি খোদাভীরুতা, আধ্যাত্মিকতা ও আহলে বাইত (আ.) এর প্রতি প্রগাঢ় ভালবাসা ও সম্পৃক্ততা ছিল। তিনি দুঃখ করে বলেন, আজ যদি উলামায়ে ইসলাম তাদের কথা ও আচরণে ঐকমত্য প্রতিষ্ঠার পাশাপাশি নিজেদেরকে আহলে বাইত (আ.) এর সাথে সম্পৃক্ত করতেন এবং অত্যাচারীর বিরুদ্ধে কীভাবে রূখে দাঁড়াতে হয় কারবালায় ইমাম হুসাইন (আ.) এর সেই মহান আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতেন তাহলে সামগ্রিকভাবে আজ ইসলামের চেহারা অন্যরকম হত”।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আঞ্জুমান-এ-মুবাল্লিগীনে জাফরিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক, সপ্তাহিক কোলাহল ও পাক্ষিক ফজরের সম্পাদক এ্যাড. মোঃ জাকির হোসেন এবং এ্যাড. সর্দার মোকাম আলী প্রমুখ। অনুষ্ঠানে নড়াইল শিয়া মসজিদের পেশ ইমাম আতিয়ার রহমান ইমাম খোমেনী (রহ.) এর শানে একটি স্বরচিত কবিতা আবৃতি করেন। অনুষ্ঠান শেষে ইমাম খোমেনী (রহ.) এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। (বার্তা প্রেরক : মোঃ ইকবাল, সেক্রেটারী আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা)#
captcha