আমেরিকান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: নিউ ইয়র্ক শহরের পরিবহন কোম্পানি পরিচালক সম্প্রতি ঘোষণা করেছে, মুসলিম কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে ইসলামী পোশাক পরিধান করার কোন অধিকার নাই।
তিনি আরও বলে, যদি মুসলিম কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে হিজাব (পর্দা) ব্যবহার করতে চাই তাহলে তাদের হিজাবের উপর পরিবহন কোম্পানির লোগো ব্যবহার করতে হবে। একারণে মুসলিম কর্মচারীরা নিউ ইয়র্ক সিটির ফেডারেল আদালতে নিজেদের অভিযোগ ব্যক্ত করেন।
পরিবহন কোম্পানির কর্মচারী, বাস এবং পাতাল রেলের ড্রাইভার’রা নিজের অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ১১ই সেপ্টেম্বরের দুঃখজনক ঘটনার সূত্র ধরে মুসলিম কর্মীদের হিজাব পরিধানের নিষেধাজ্ঞা জারি করে এবং তারা ঐ মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে।
নিউ ইয়র্ক শহরের ফেডারেল আদালতের বিচারপতি মুসলিম কর্মচারীদের অভিযোগ গ্রহণ করেছেন এবং মুসলমানদের পক্ষে রায় জারি করে, এই আইনকে বাতিল ঘোষণা করেছেন।
1024398 #