IQNA

দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চলের দেশসমূহের কুরআন প্রতিযোগিতা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে

14:47 - June 14, 2012
সংবাদ: 2346615
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চলের দেশসমূহের কুরআন প্রতিযোগিতা আগামী ৪ঠা জুলাই হতে ৯ই জুলাই ইন্দোনেশিয়ার ‘পশ্চিম কালিমান্তান’ প্রদেশের ‘পুতিয়ানাক’ শহরে অনুষ্ঠিত হবে।
ওসলো’তে অবস্থিত ইন্দোনেশীয় দূতাবাসের জনসংযোগ বিভাগের ওয়েব সাইটের বরাত দিয়ে ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা কালিমান্তান প্রদেশের গভর্নরের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
পশ্চিম কালিমান্তান প্রদেশের ওলামা পরিষদের সভাপতি মুহাম্মাদ হামদী এ সম্পর্কে বলেছেন : এ প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব থাকবে ওলামা পরিষদের কার্যনির্বাহী পরিষদের উপর।
তিনি বলেন : এ প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার ও ভিয়েতনাম হতে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিদ্বন্দী পরস্পরের প্রতিদ্বন্দিতা করবেন।#1026323
captcha