বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শিক্ষণীয় এ সভা শত শত ধর্ম বিশেষজ্ঞ, চিন্তাবিদ, আলেমগণ এবং সাধারণ জনগণের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ আমিন শাহিদী, হুজ্জাতুল ইসলাম খালেক জাফারী, হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ তানভীর আল-হাসান রাজাভী, হুজ্জাতুল ইসলাম সাখাওয়াত আলী কুম্মী, হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোবারক আলী মুসাভী বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন : কুরআন ও আহলে বাইত (আ.) কখনই পরস্পর হতে পৃথক নয়; সুতরাং যারা এ দু’টির মধ্য হতে একটিকে নির্বাচন করে, তারা ইলাহি আহকাম বাস্তবায়নের ক্ষেত্রে সফল নয়। কেননা এরা কেয়ামত অবধি পরস্পর হতে পৃথক হবে না।
বক্তাগণ আরো বলেন : বর্তমানে আমরা যে সমস্যারই মুখোমুখি হই না কেন, তার সমাধান পবিত্র কুরআন ও আহলে বাইত (আ.) এর জীবনীতে রয়েছে। মুসলমানরা আসমানী এ গ্রন্থের শিক্ষা ও আহলে বাইত (আ.) এর সিরাতকে নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে নিজেদের সকল সমস্যাদি দূর করতে সক্ষম।#1026390