IQNA

ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী পালন করল অস্ট্রিয়া’র মুসলিম অধিবাসীরা

12:13 - June 23, 2012
সংবাদ: 2352242
আন্তর্জাতিক সংবাদ: অস্ট্রিয়া’র রাজধানী ভিয়েনা’য় ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে ইমাম হোসাইন (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভিয়েনা’য় ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই উৎসব অনুষ্ঠান আহলে বায়েত (আ.) এর প্রেমিকদের উপস্থিতিতে, স্থানীয় সময় রাত ৮টা থেকে ১০ ঘটিকা পর্যন্ত অব্যাহত থাকবে।
ইমাম আলী (আ.) কেন্দ্রের পক্ষ হতে শাবান মাসের ঈদসমূহে ; যেমন, ৩য় শাবান তৃতীয় ইমাম হযরত হোসাইন (আ.), ৪র্থ শাবান কমারে বানী হাশেম হযরত আব্বাস (আ.) এবং ৫ম শাবান বেহেস্ত বাসী হযরত ইমাম জয়নুল আবেদীন (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের অভিনন্দন জানানো হয়েছে।
উক্ত ইসলামিক কেন্দ্র, ইমাম হোসাইন (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে এই উৎসব অনুষ্ঠানে সকল মুসলমানদের উপস্থিতির আহবান জানিয়েছে।
1034767#
captcha