Palestine info ওয়েব সাইটের বরাত দিয়ে ইকনার রিপোর্ট : এ সময় কিছুসংখ্যক পর্যটকরাও ইসরাইলি সৈন্যদের সাথে ছিল।
ইহুদি ও ইসরাইলি সৈন্যরা মসজিদ অভ্যন্তরে অবস্থানরত মুসলমানদের উত্তেজিত করার লক্ষ্যে মসজিদুল আকসার ‘আল-মাগারেবাহ’ দরজা দিয়ে প্রবেশ করে।
এ সময় তাদের সাথে আগত পর্যটকদের নিকটবর্তী না হওয়ার জন্য ফিলিস্তিনী শিশুদেরকে ধমকি দেয় ইসরাইলি সৈন্যরা।
উল্লেখ্য, সম্প্রতি ইহুদি ও ইসরাইলি সৈন্যরা বেশ কয়েকবার মসজিদুল আকসায় প্রবেশ করেছে, যখন অনেক ফিলিস্তিনী মুসুল্লিকে নামায আদায়ের জন্যও মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। তাদের অনেককে ইসরাইলি সৈন্যরা মসজিদুল আকসার দরজায় বিভিন্নভাবে হয়রানি করাসহ তাদের উপর নির্যাতন চালায়।#1049397