কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে, পাকিস্তানের কোয়েটা শহরে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র এ শহরের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় কেন্দ্রে কুরআন শরিফ বিতরণের পদক্ষেপ নিয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থায় নিযুক্ত বার্তা সংস্থা ইকনার প্রতিবেদকের রিপোর্ট : কোয়েটা শহরে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা সৈয়দ আবুল কাসেম সানেয়ী এ কথা উল্লেখ করে বার্তা সংস্থা ইকনাকে জানিয়েছেন যে, ২ হাজার খণ্ড কুরআন শরিফ এ কর্মসূচী’র আওতায় বিতরন করা হবে।
তিনি আরো বলেন : পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে ইরানি সাংস্কৃতিক কেন্দ্র, কোয়েটার মুসলমানদেরকে ইফতার ও সেহরীর সময় সম্পর্কে অবগত করার লক্ষ্যে শরয়ী সময় লিখিতি বিশেষ পুস্তিকা বিতরণেরও সিদ্ধান্ত নিয়েছে।# 1051650