IQNA

লেবাননের হিজবুল্লাহ বাহিনী ‘লাব্বাইক ইয়া রাসুলুল্লাহ’ শিরোনামে বিক্ষোভ করবে

22:26 - September 15, 2012
সংবাদ: 2412029
আন্তর্জাতিক বিভাগ : আগামী সোমবার ১৭ই সেপ্টেম্বর, হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় ফিল্ম নির্মাণের প্রতিবাদে ‘লাব্বাইক ইয়া রাসুলাল্লাহ’ শিরোনামে বিক্ষোভ করবে লেবাননের হিজবুল্লাহ বাহিনী।
আল-মানারের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হিজবুল্লাহ এক বিবৃতি প্রদান করে ঘোষণা করেছে যে, হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননায় যুক্তরাষ্ট্রে নির্মিত এ ফিল্মের প্রতিবাদে এবং ইসলামের ধর্মীয় মূল্যবোধ ও অধিকার রক্ষার্থে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, উক্ত বিক্ষোভ আগামী পরশু স্থানীয় সময় বিকাল ৫টায় রাজধানী বৈরুতের ‘সাইয়্যেদুশ শোহাদা (আ.) কমপ্লেক্স’ হতে শুরু হবে।
হিজবুল্লাহ্ ইতিপূর্বে, যুক্তরাষ্ট্রে নির্মিত মহানবী (স.) এর প্রতি অবমাননাকর ফিল্মের নিন্দা জানিয়ে এটিকে গুরুতর অনৈতিক পদক্ষেপ বলে আখ্যায়িত করে বলেছে : শত্রুদের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে এ ধরণের পদক্ষেপ গৃহীত হয়েছে। আর এটা কোন একক পদক্ষেপ নয়, বরং এটা হতে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী ইসরাইলের ইসলামের বিরুদ্ধে গৃহীত প্রকৃত অবস্থানই স্পষ্ট হয়।# 1098396
captcha