IQNA

যুক্তরাষ্ট্রে মহানবী (সাঃ) এর অবমাননায় ইসলামী শিক্ষা কেন্দ্রের উদ্বেগ

17:41 - September 16, 2012
সংবাদ: 2412771
আন্তর্জাতিক বিভাগ : যুক্তরাষ্ট্রে মহানবী (সাঃ) এর প্রতি অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিল খলিল রাজাভী।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর অবমাননা করে চলচ্চিত্র নির্মানের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনার অধ্যক্ষ ও শিয়া মসজিদের ইমামে জুমআ ও জামাত সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী।
এ বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে এ ধরণের ন্যাক্কারজনক কর্মকাণ্ডকে তিনি মার্কিন ও ইহুদিবাদী ইসরাইলের ক্রোধের বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেন।
বিবৃতিতে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং মহানবী (স.) বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আর যারা মহানবী (স.) কে অবমাননা করে তারা কোন ধর্ম বা মাযহাবের অনুসারী হতে পারেনা। বরং তারা শয়তানের অনুসারী।
উল্লেখ্য, বিবৃতিতে তিনি অবমাননাকর এ ফিল্মের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
বার্তা প্রেরক
মোঃ ইকবাল
সভাপতি
ইসলামী শিক্ষা কেন্দ্র
আলতাপোল লেন, খুলনা।
captcha