IQNA

আজ রাতে বক্তব্য রাখবেন সৈয়দ হাসান নাসরুল্লাহ

19:10 - September 16, 2012
সংবাদ: 2412834
আন্তর্জাতিক বিভাগ : লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধান আজ রবিবার (১৬ই সেপ্টেম্বর) লেবানন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
লেবাননের নূর রেডিও চ্যানেলের ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লেবাননের হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ আজ স্থানীয় সময় ২০:৩০ মিনিটে ভিডিও কনফ্রান্সের মাধ্যমে লেবাননীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এ বক্তব্য টেলিভিশনের মাধ্যমে প্রচারিত হবে।
লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধান তার বক্তব্য বর্তমানে লেবানন ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রদান করবেন। ধারণা করা হচ্ছে তার বক্তব্যে, সিরিয়ার, জায়নবাদী ইসরাইলের হুমকি এবং পপের লেবানন সফর ইত্যাদি বিষয় প্রাধান্য পাবে।
এদিকে হিজবুল্লাহ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগামীকাল হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় নির্মিত ফিল্মের প্রতিবাদে ‘লাব্বাইক ইয়া রাসুলাল্লাহ’ শিরোনামে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, এ বিক্ষোভ বৈরুতের ‘সাইয়্যেদু শোহাদা (আ.)’ কমপ্লেক্সের সম্মুখ হতে শুরু হবে।#1099398
captcha