IQNA

মহানবী (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে পাকিস্তান জনতার বিক্ষোভ

16:09 - September 17, 2012
সংবাদ: 2413639
রাজনৈতিক বিভাগ: পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উক্ত পরিষদের উপসচিব জানিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মাদ (সা.) কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পশ্চিমদেশগুলো তাদের ন্যক্কারজনক কর্ম তুলে ধরেছে আর এই ঘৃণিতর কর্মের প্রতিবাদে মুসলমানের বসে থাকাটাও হচ্ছে অনেক বড় ধরণের গুনাহ।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মহানবী (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদ থেকে সারিনা হোটেল পর্যন্ত এদেশের ইসলাম প্রিয় জনতা বিক্ষোভ মিছিল সমবেত করেছে।
পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের উপসচিব মার্কিন’কে বিশ্বের বৃহত্তম সন্ত্রাসী হিসেবে অবিহিত করেছেন এবং ইসলামী শত্রুদেরকে এড়িয়ে চলাই মুসলমানদের কর্তব্য হিসেবে জানেন।
এছাড়াও বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.) কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের সাঙ্গে যারা জড়িত রয়েছে তাদের শাস্তির এবং পাকিস্তানে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বহিষ্কারের কথা বলেছেন।
উক্ত বিক্ষোভ মিছিলে ওলামা, ইসলামী চিন্তাবিদ, মাদ্রাসারা ছাত্রবৃন্দ সহ ইসলামাবাদের মুসলিম জনতারা অংশগ্রহণ করেছে।
1098051
captcha