বার্তা সংস্থা নূন-এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সন্ত্রাসী হামলায় হযরত যায়নাব (সা. আ.) এর মাজারের বেশ কয়েকটি পিলার ক্ষতিগ্রস্থ হয়েছে এবং মাজার শরীফের একজন রক্ষী শহীদ হয়েছেন।
সৌদি আরব, তুরস্ক, কাতারসহ অন্যান্য দেশের মদতপুষ্ট উগ্র ওয়াহাবীদের বিভিন্ন সন্ত্রাসী দল আহলে বাইত (আ.) এর চিন্তাধারা প্রসার রোধে ব্যাপক চেষ্টা চালাচ্চে। এরপূর্বে হযরত যায়নাব (সা. আ.) এর মাজারে হামলা চালানোর ব্যাপারে তারা হুমকি দিয়েছিল।
অপরদিকে, মানবিক সংস্থাসমূহ এ সকল উগ্রতাপূর্ণ পদক্ষেপ রোধে, সালাফী চক্রসমূহের পৃষ্ঠপোষক দেশসমূহের দূতাবাসের সম্মুখে শান্তিপূর্ণ মানববন্ধন পালনের মাধ্যমে ওয়াহাবী সন্ত্রাসীদের উপর চাপ সৃষ্টি এবং আহলে বাইত (আ.) এর অনুসারীদের প্রতি সমর্থন ব্যক্ত করার আহবান জানিয়েছে। 1105074