IQNA

আমেরিকায় মহানবী (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে এদেশের মুসলিম জনতাদের বিক্ষোভ

0:09 - September 24, 2012
সংবাদ: 2418109
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকান ‘মিশিগান’ প্রদেশের ‘ডিরবোরান’ শহরে শতাধিক মুসলিম জনতা ২১শে সেপ্টেম্বরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে মহানবী (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে জানিয়েছেন।
‘প্রেস টিভি’র উদ্ধৃতি দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই বিক্ষোভ মিছিল আমেরিকান ইসলামী কেন্দ্রের উদ্যোগে শান্তি প্রবর্তনায়, মঙ্গল কামনা এবং ইসলাম ও মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের জন্য কঠোর সমালোচনা ও ঘৃণা প্রকাশের উদ্দেশ্য অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকান ইসলামিক কেন্দ্রের কর্তৃপক্ষ বার্তা সংস্থা’কে জানিয়েছে, বিশ্ব বাসিকে ইসলামী সংস্কৃতি ও ইসলামের সাঙ্গে পরিচয় করানোও এই প্রতিবাদের আরেকটি উদ্দেশ্য ছিল।
অন্যান্য ধর্মের নেতা মহোদয় স্থানীয় জনতা এবং সরকারী কর্মকর্তাদের সহযোগিতায় ২০শে সেপ্টেম্বর উক্ত ঘৃণিতর চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের প্রতিবাদে আমেরিকান ইসলামী সেন্টারের সম্মুখে সমবেত হন।
মহানবী (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে তাঁরা মানব বন্ধনের মাধ্যমে নিজেদের ঘৃণা ব্যক্ত করেন।
1104207
captcha