বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ আলোচনা সভা ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনার নিজস্ব মিলনায়তনে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় বিকাল ৩টায় শুরু হয়ে মাগরিবের আযান অবধি এ সভা অব্যাহত থাকে।
এ অনুষ্ঠানে খুলনা ও খালিশপুরের আহলে বাইত (আ.) এর অনুসারীগণ ছাড়াও নড়াইল হতে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন সাতক্ষীরার আলহাজ্ব মোশাররফ আলী খান, নড়াইলের জাফর হুসাইন ও মঞ্জুরুল ইসলাম, খালিশপুর ইমামবাড়ীর তত্ত্বাবধায়ক গামখার হুসাইন এবং সাতক্ষীরার এ্যাড. আব্দুর রাজ্জাক।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ এবং খুলনা শিয়া মসজিদের পেশ ইমাম ও খতিব হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে ইসলামি সঙ্গিত পরিবেশন মোঃ আতিয়ার রহমান।#