‘aps’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: Swansea বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উক্ত গবেষণার মাধ্যমে জানা গিয়েছে যে, ২০১১ সালে ৫২০০ জন ব্রিটিশ নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যার মধ্যে ৭৫ শতাংশ নারী।
‘সংখ্যালঘুর মধ্যে সংখ্যালঘু’ নামক পরিসংখ্যানের মধ্যমে দেখা যায় যে, বিগত দশ বছরে প্রায় একলক্ষ ব্রিটিশ নাগরিক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর মধ্যে অধিকাংশ নারী।
এই গবেষণার প্রধান কর্তৃপক্ষ ‘ঘুইন বারিস’ বলেছে, বিগত দশ বছরের তুলনায় ২০১১ সালে মুসলমানের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
এই গবেষণায় নতুন মুসলমানদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে নিজের পরিবার। কারণ ব্রিটিশ নাগরিকরা মুসলমানদের কুসংস্কার বলে ধারণা করে। আর একারণেই তাদেরকে বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়।
নতুন মুসলমানদের আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে, তাদের সাহায্য করার জন্য কোন ইসলামী সংগঠন নাই। অনেক মুসলমানেরা ব্যক্তিগত ভাবে এদেশে ইসলাম প্রচার করে থাকেন।
1109058