Onislam ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ভারতের মুসলমানরা সকল প্রকার সহিংসতা ও সংঘর্ষ এড়িয়ে ইসলামি আইন এবং হযরত মুহাম্মাদ (স.) এর শিক্ষা অনুসরণ করতঃ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে মিছিল করেছে।
ইতিপূর্বে ভারতের মুসলিম নেতারা, ইসলামের পবিত্র বিষয়াদির প্রতি অবমাননার প্রতিবাদ জানানোর জন্য নতুন উপায়ের সন্ধানে বিভিন্ন সভা ও সম্মেলন করেছেন। আর এরই ধারাবাহিকতায় এদেশের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা শান্তিপূর্ণ মিছিল করেছে।
ভারতের কেরালা প্রদেশের মুসলিম নেতা হুসাইন মাদাভোর এ সম্পর্কে বলেছেন : যদি আমরা প্রকৃত অর্থে মুসলমান হতে পারি, তবে শত্রুদের এ সকল ষড়যন্ত্র ধূলিস্যাত হবে।
তিনি বলেন : এ ধরণের অবমাননাকর পদক্ষেপ রোধে মুসলিম চিন্তাবিদগণ এবং গণমাধ্যমসমূহের উচিত প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষার পরিচয় তুলে ধরা।#1112060