IQNA

আহলে বাইত (আ.) রেডিও চ্যানেলের পরিচালকের আল-কাওসার চ্যানেলের কার্যালয় পরিদর্শন

22:24 - October 02, 2012
সংবাদ: 2424780
আন্তর্জাতিক বিভাগ : অস্ট্রেলিয়ার আহলে বাইত (আ.) রেডিও চ্যানেলের পরিচালক আব্দুল খালেক হামদি আল-কাওসার স্যাটালাইট চ্যানেলের কার্যালয়ে উপস্থিত হয়ে এ চ্যানেলের কর্মসূচী ও কার্যক্রমের বিষয়ে পরিচিতি লাভ করেছেন। এ সময় তিনি আল-কাওসারের পরিচালকের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন।
আল-কাওসার চ্যানেলের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-কাওসার চ্যানেলের পরিচালকের প্রধান উপদেষ্টা এবং এ চ্যানেলের জনসংযোগ বিভাগের প্রধানের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সাক্ষাত অনুষ্ঠানের শুরুতে আব্দুল খালেক হামদি আহলে বাইত (আ.) রেডিও চ্যানেলের কার্যক্রম সম্পর্কে কথা বলেন। তিনি বলেন : এ রেডিও চ্যানেল ২০০৬ সালে ১ ঘন্টা সম্প্রচারের মধ্য দিয়ে সিডনিতে চালু হয়। বর্তমানে এ চ্যানেল হতে ইসলামি শিক্ষা, ফিকাহ ও আহলে বাইত (আ.) এর জীবনী ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান ২৪ ঘন্টা সম্প্রচারিত হচ্ছে।
তিনি বলেন : বর্তমানে এ চ্যানেলের কার্যক্রম দু’টি ভাষায় অব্যাহত রয়েছে। প্রতিদিন ইংরেজি ভাষায় ৬ ঘন্টা এবং আরবি ভাষায় ১৮ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।
অতঃপর আল-কাওসারের পরিচালক খান্দাক আবাদী তাকে স্বাগত জানানোর পর বলেন : আহলে বাইত (আ.) রেডিও চ্যানেলের পরিচালনা পরিষদ অস্ট্রেলিয়ায় বসবাসরত আরবি ভাষা-ভাষীদের জন্য একটি টিভি চ্যানেল চালু করার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা এ চ্যানেলের সাথে সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তুতির কথা ঘোষণা করছি।
তিনি বলেন : অস্ট্রেলিয়াতে আল-কাউসারের অনেক দর্শকই ইন্টারনেটের মাধ্যমে আমাদের অনুষ্ঠানমালা দেখে। তাই যদি এ চ্যানেলের অনুষ্ঠানসমূহ অস্ট্রেলিয়ার স্থানীয় চ্যানেলের মাধ্যমে প্রচার করা সম্ভব হয় তাহলে তা ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম। সুতরাং আমরা ইসলাম ধর্ম ও শিয়া মাযহাবের পবিত্র উদ্দেশ্য প্রসারের লক্ষ্যে সকল প্রকার সহযোগিতা করার লক্ষ্যে প্রস্তুত রয়েছি।#1111931
captcha