‘challenges’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ার হুকুমত বিরোধী এই ব্লগার জানিয়েছে, গত সপ্তাহে ফ্রান্সের ম্যাগাজিন ‘চার্লস আবেদে’ হযরত মোহাম্মাদ (সা.)এর ব্যঙ্গচিত্র প্রিন্ট করা হয়েছে। এই ম্যাগাজিনের সমর্থনে ইসলাম বিরোধী পশুসুলভ এই নারী নিজের ব্লগে এই ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।
সিরিয়ায় বসবাসকারী নরওয়ের এই অধিবাসী নিজেকে মুসলমান বলে দাবি করেছে। ২০০৯ সালে বিশ্ব নারী দিবসে ইসলামী পোশাক পরিধান-রত নিজের ছবিতে আগুন জ্বালিয়েছিল। এবার চেষ্টা করেছে মহামানব হযরত মোহাম্মাদ (সা.)এর ব্যঙ্গচিত্র পোষ্ট করে ইসলাম বিরোধী দলে নিজের জায়গা খুঁজে নিতে। মুসলমান বলে দাবীকৃত কিছু ব্যক্তির প্রলোভে পরে নিজেকে বিশ্ববাসীর সম্মুখে ইসলাম বিরোধী হিসেবে তুলে ধরেছে।
1111843