Bladi ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফরাসী পত্রিকা শার্লি হেবডো এবং স্পেনীয় পত্রিকা ‘এল জুয়েস’-এ মহানবী (স.) এর অবমাননায় ব্যঙ্গচিত্র প্রকাশের পর মরক্কো সরকার এক সপ্তাহের জন্য ফরাসী ও স্পেনীয় ৬টি পত্রিকা এবং একটি জার্মান পত্রিকার বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ফরাসী দৈনিক ‘উমানিতে’, ‘ফ্রান্স টুডে’, ‘লিবারেশন’, ‘ম্যারিয়ন’, ‘লো ফিগারো’ ও স্পেনীয় দৈনিক ‘এল পাহ’ এবং জার্মান দৈনিক ‘শ্পিগেল’-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মরক্কোর যোগাযোগমন্ত্রী মুস্তাফা খোলফি জানিয়েছেন : এ সকল দৈনিক বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে স্বাগত জানিয়েছে এদেশের মুসলমানরা।
বিশ্লেষকগণ মনে করছেন, অর্থনৈতিক সংকট এবং ফরাসী ও জার্মান এ দু’টি দৈনিক পর্যাপ্ত পরিমাণে বিক্রয় না হওয়ার কারণে পত্রিকা দু’টির কর্তৃপক্ষ ন্যাক্কারজনক এ পদক্ষেপ গ্রহণ করেছে। পত্রিকা দু’টি অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা লাভের অপচেষ্টা চালাচ্ছে।#1112508