IQNA

কানাডার মসজিদসমূহের বিরুদ্ধে হুমকি বৃদ্ধি পেয়েছে

22:01 - October 03, 2012
সংবাদ: 2425541
আন্তর্জাতিক বিভাগ : কানাডার চার্লট টাউনে’র মসজিদসমূহের বিরুদ্ধে হুমকি লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। এ হুমকির ফলে কানাডার মুসলমানরা ত্রাসের মাঝে জীবন-যাপন করছেন।
Palestine infor ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কানাডীয় মুসলমানরা ঘোষণা করেছেন যে, বিগত কয়েক সপ্তাহে বিভিন্ন মসজিদের উপর হামলা বৃদ্ধি পাওয়ার ঘটনায়, এ দেশের মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
ইসলাম বিরোধীরা, মসজিদের দেয়ালে বিভিন্ন অবমাননাকর উক্তি এবং হুমকি দিয়ে বিভিন্ন বাক্য লিখে রেখে যায়, আবার কখনও কখনও মসজিদ অভ্যন্তরে অগ্নিসংযোগকারী পদার্থ নিক্ষেপ করে মুসলমানদের মাঝে ত্রাসের জন্ম দেয়।
চার্লট টাউনের আঞ্জুমান-এ ইসলামির মুখপাত্র যাইন সাগাইর বলেন : আমরা মসজিদে যাতায়াতকারী মুসলমানদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন।
উল্লেখ্য, কানাডার দারুস সালাম মসজিদটি হচ্ছে এদেশে হামলার শিকার অন্যতম মসজিদ। এ মসজিদ সম্প্রতি উদ্বোধন হয়েছে। এতে একত্রে ১২০ মুসল্লি নামায আদায় করতে পারে। এ মসজিদ নির্মাণের পূর্বে এ শহরের মুসলমানরা একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে নামায আদায় করতেন।
উল্লেখ্য, কানাডার ৩ কোটি ২৮ লাখ জনগণের শতকরা ২.৮ ভাগ জনগণ মুসলমান এবং খ্রিষ্টান ধর্মের পর এদেশের দ্বিতীয় সর্ববৃহত ধর্ম হিসেবে বিবেচিত।#1113045
captcha