IQNA

ভারতে ‘ইসলাম ও মাজহাব’ শীর্ষ সম্মেলন

1:55 - October 04, 2012
সংবাদ: 2425582
চিন্তা বিভাগ: ভারতের বিহার রাজ্যের ‘পেতনা’ শহরের ‘হজ্ব ও জিয়ারত অর্গানাইজেশনে’ ৬ষ্ঠ ও ৭ম অক্টোবরে ‘ইসলাম ও মাজহাব’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিহার রাজ্যের ‘পেতনা’ শহরের ওলামা পরিষদের পক্ষ থেকে দুই দিন ব্যাপী ‘ইসলাম ও মাজহাব’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে বিভিন্ন মাজহাবের বিশিষ্ট ওলামাবৃন্দ, এদেশের রাজনৈতিক নেতা মণ্ডলী যেমন- হুজ্জাতুল ইসলাম আসাদ রেজা-হুজ্জাতুল ইসলাম জাকারিয়া-হুজ্জাতুল ইসলাম কায়েম আব্বাস-মীর হামজা আশরাফই-শার্রি আজিব কামার এবং এই শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব মণ্ডলী অংশগ্রহণ করবেন।
এছাড়াও এই সম্মেলনে ইসলামী বিশেষজ্ঞ মণ্ডলী বিভিন্ন মাজহাবে ইসলামের স্থান, নিরাপত্তা এবং ইসলাম প্রচারের অলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
1112468
captcha