ইরানের আওকাফ ও দাতব্য কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : রাশিয়ার ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আগামী ১২ ও ১৩ অক্টোবর রাশিয়ার মুফতি পরিষদের উদ্যোগে মস্কোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আওকাফ ও দাতব্য বিষয়ক কার্যালয়ের কুরআন বিষয়ক বিভাগের ঘোষণার ভিত্তিতে ইরানের আর্দেবিল অঞ্চলের বাসিন্দা হাফেজ বেহযাদ হাঝবোরী এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রাশিয়ায় প্রেরিত হবেন।
এ প্রতিযোগিতার পূর্বের অধিবেশনে হাফেজ পায়মান ইয়াজি বিশ্বের ৩৮টি দেশের প্রতিদ্বন্দীদের মাঝে পঞ্চম স্থান অধিকার করেছিলেন।#1114804