IQNA

ফ্রান্সে মুসলমানদের জন্য দ্বিতীয় অন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে

23:29 - October 07, 2012
সংবাদ: 2427499
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সে মুসলমানদের জন্য ২, ৩, ৪ নভেম্বরে দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফরাসি মুসলিম পরিষদে’র পক্ষ থেকে প্রথম অন্তর্জাতিক প্রদর্শনীর সফল অভিজ্ঞতার অনুসরণে অনুষ্ঠিত হবে।
এই প্রদর্শনীর কর্তৃপক্ষ দর্শকদের জন্য গোল টেবিল, কনফারেন্সে এবং অলোচনা সভার পূর্বাভাস দিয়েছে। এছাড়াও ধর্মীয় বিষয়ে স্টলে, শিশুদের জন্য কর্মশালা, লিপিবিদ্যা প্রশিক্ষণ সহ অন্যান্য প্রোগ্রামের সমন্বয়ে এই প্রদর্শনী সুসজ্জিত করা হবে।
এই প্রদর্শনীর দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গার বিভিন্ন ইসলামী পণ্যে সঙ্গে পরিচিত হতে পারবে। এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। এছাড়াও এই প্রদর্শনীতে ৩০০ জনেরও বেশী শিল্পী তাদের শিল্পকর্ম উপস্থাপন করবে। প্রদর্শনীতে তুরস্কে একটি বিশেষ স্টল থাকবে।
উল্লেখ্য যে, ‘হযরত মোহাম্মাদ (সা.) রহমতের উৎস’ নামের আলোকে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক প্রদর্শনটি, দর্শকদের ব্যাপক অভ্যর্থনার সাথে সুষ্ঠু ভাবে সমাপনই হয়েছে। প্রথম আন্তর্জাতিক প্রদর্শনে ৬০ হাজারের বেশী দর্শক পরিদর্শন করেছিল। যারমধ্যে ২০ শতাংশ দর্শক ছিল অমুসলিম।
আয়োজকদের মতে, দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনটি, প্রথম আন্তর্জাতিক প্রদর্শনের থেকেও বেশী জাঁকজমকপূর্ণ হবে।
1114743
captcha