Press TV চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত ৮ই অক্টোবর দক্ষিন আফ্রিকার প্রায় ৪ হাজার বিক্ষোভকারী জোহান্সবার্গ শহরে অবস্থিত মার্কিন বাণিজ্য দূতাবাসের সম্মুখে সমবেত হয়। এ সময় তারা অবমাননাকর চলচ্চিত্রের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান লেখা প্লেকার্ড বহন করছিল। দক্ষিন আফ্রিকা সরকার, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যালয়ের সম্মুখে সমবেত হওয়ার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ক্যালিফোর্নিয়ায় নির্মিত ইসলাম বিরোধী চলচ্চিত্র প্রচার ও ফরাসী পত্রিকায় হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় প্রকাশিত ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিশ্বের মুসলমানরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইসলামভীতি প্রসারের কুউদ্দেশ্যে ইসলামের শত্রুরা এহেন পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিক্ষোভকারীরা, মুসলিম বিশ্বের নিকট ওয়াশিংটনের ক্ষমা চাওয়া এবং অবমাননাকর এ চলচ্চিত্রের নির্মাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।#1116695