ইরানের আওকাফ সংস্থার জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : রাশিয়ার ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা গত ১৪ ও ১৫ই অক্টোবর দু’দিন ব্যাপী এদেশে রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হয়েছে।
আওকাফ সংস্থার কুরআন বিভাগের ঘোষণার ভিত্তিতে পরিপূর্ণ কুরআনের হাফেজ বেহযাদ হাঝবেরী ইসলামি প্রজাতন্ত্র ইরানের আরদেবিল প্রদেশের অন্যতম হাফেজ।
উল্লেখ্য, রাশিয়ার ১২তম প্রতিযোগিতায় ইরানি হাফেজ পায়মান আইয়াযি ৩৬টি দেশের প্রতিদ্বন্দীদের মাঝে ৫ম স্থান অধিকার করেছিলেন।#1119735