ব্রিটিশ ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সভা আগামীকাল বৃহস্পতিবার হতে মাগরীব ও এশার নামাযান্তে ‘তাফসিরে কুরআনে সামাজিক বিষয়াদি’ শিরোনামে আরবি ভাষায় শুরু হতে যাচ্ছে।
পবিত্র কুরআনের বিষয় ভিত্তিক আয়াতসমূহের তাফসির ছাড়াও এতে পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশিত হবে। এ সভায় অংশগ্রহণ সকলের জন্য উন্মুক্ত থাকবে।
লন্ডনের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ইরাকি কুরআন বিশেষজ্ঞ আলী রামাদ্বান আল আওসী এ সভায় পবিত্র কুরআনের ব্যাখ্যা করবেন।
উল্লেখ্য, ধারাবাহিক এ সভা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এবং দোয়ায়ে কুমাইলের মাধ্যমে সমাপ্ত হবে।#1128768