IQNA

ভারতে আন্তর্জাতিক সম্মেলন ‘গাদির’ অনুষ্ঠিত হয়েছে

22:44 - November 04, 2012
সংবাদ: 2442658
সামাজিক বিভাগ: আমীরুল মুমিনীন আলী (আ.)এর বেলায়েত প্রাপ্তি দিবস উপলক্ষে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আসফা শহরে ৪ই নভেম্বরে আন্তর্জাতিক সম্মেলন ‘গাদির’ অনুষ্ঠিত হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত আন্তর্জাতিক সম্মেলনের কর্মকর্তা ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ আলী হোসাইন কুমী’ জানিয়েছেন, এই সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট ওলামাবৃন্দ, ইসলামিক চিন্তাবিদ এবং লাখনা শহরের মুসলিম অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও এই আন্তর্জাতিক সম্মেলনে লাখনা শহরের বিশিষ্ট খতিব ও নাজেমিয়াহ বিশ্ববিদ্যালয়ের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হামিদুল হাসান এবং ভারতের বিশিষ্ট খতিব মির্জা মোহাম্মাদ আতাহার বিশেষ বক্তব্য পেশ করেন। তাদের বক্তৃতায় আমীরুল মুমিনীন আলী (আ.)এর আধ্যাত্মিক গুণাবলীর কথা উল্লেখ করেন।
উক্ত সম্মেলনে মাদ্রাসার ছাত্ররা আমীরুল মুমিনীন আলী(আ.)এর জীবনী নিয়ে লেখা বিশেষ নিবন্ধ পাঠ করেন। এছাড়াও এই সম্মেলনের উপান্তে গাদির বিষয়ে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার প্রদান করা হয়।
1130906
captcha