IQNA

ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাতা নকুলার কারাদণ্ড

14:30 - November 09, 2012
সংবাদ: 2445068
আন্তর্জাতিক বিভাগ : ইসলাম ও হযরত মুহাম্মদ স.কে হেয় করে ইসলামবিরোধী চলচ্চিত্রের নির্মাতা নকুলা বাসেলি নকুলাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
Dailynayadiganta এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলাম ও হযরত মুহাম্মদ (স.) কে হেয় করে ইসলামবিরোধী চলচ্চিত্রের নির্মাতা নকুলা বাসেলি নকুলাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তবে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের জন্য নয় তাকে সাজা দেয়া হয়েছে আদালতের শর্ত ভঙ্গের জন্য।
ইউটিউবে ইসলাম ও হযরত মুহাম্মদকে স.কে হেয় করে নকুলার তৈরি ছবিটির কিছু অংশ প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যাপক বিােভ শুরু হয়। এ নিয়ে সহিংসহায় হতাহতের ঘটনাও ঘটে। সরকারি কৌঁসুলি জানান, এর আগে জালিয়াতির জন্য জেলখাটা নকুলা ছাড়া পাওয়ার পর চার বার শর্ত ভঙ্গ করেছেন বলে তাকে ক্যালিফোর্নিয়ার একটি আদালত এই শাস্তি দেয়। বিতর্কিত চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস নির্মাণের সাথে এই শাস্তির কোনো সম্পর্ক নেই।
ডিস্ট্রিক জজ ক্রিস্টিনা স্নাইডার জানান, ৫৫ বছর বয়সী নকুলাকে ১২ মাস জেলে এবং এর পরের চার বছর নজরদারিতে থাকতে হবে।
বিভিন্ন নামে ৬০টি ব্যাংক একাউন্ট খোলা আর চেক জালিয়াতির জন্য ২০১০ সালে ২১ মাসের কারাদণ্ড হয়েছিল নকুলার। জেল থেকে বেরনোর পর শর্ত ছিল, প্রবেশন অফিসারের অনুমতি ছাড়া পাঁচ বছর তিনি কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।#1133946
captcha