IQNA

বাহরাইনের শিয়া নাগরিকদের নাগরিকত্ব বাতিলের নিন্দায় এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

15:08 - November 09, 2012
সংবাদ: 2445077
আন্তর্জাতিক বিভাগ : আন্তর্জাতিক ক্ষমা সংস্থা বা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল (৮ই অক্টোবর) বিকেলে এক বিবৃতির মাধ্যমে বাহরাইনের ৩১ জন নাগরিকের নাগরিকত্ব বাতিলের ঘটনাকে অত্যন্ত ভয়াবহ বলে আখ্যায়িত করেছে।
আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আন্তর্জাতিক ক্ষমা সংস্থার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের প্রধান ফিলিপ লুটার বলেছেন : বাহরাইন কর্তৃপক্ষ ঐ বাহরাইনীদের নাগরিকত্ব বাতিলের বিষয়ে গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে অস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তারা জানিয়েছেন যে, ঐ সকল ব্যক্তিদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী ও মন্তব্যের কারণে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।
তার ভাষায়, এ বিষয়টি বিশেষভাবে উদ্বিগ্নতার জন্ম দিয়েছে যে, বাহরাইনি কর্তৃপক্ষ তাদের বিরোধীদের নাগরিকত্ব বাতিল করছে, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যা নিষিদ্ধ।
উল্লেখ্য, বাহরাইন কর্তৃপক্ষ ইতিপূর্বে ঘোষণা করেছিলেন যে, জাতীয় নিরাপত্তায় আঘাত হানার (কথিত) অভিযোগে তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে! ঐ ৩১ ব্যক্তি বাহরাইনের স্বৈরাচারী সরকার বিরোধীদের অন্যতম।#1133983
captcha