ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সম্মেলনে আলবেনিয়ার বিশিষ্ট গবেষক ম্যাসেডেনিয়া এবং কসোভো অংশগ্রহণ করবে। ‘মানব এবং আধ্যাত্মিকতার’ উপর লিখিত প্রবন্ধ নিয়ে পর্যালোচনা করবে।
বিভিন্ন ধর্মে আধ্যাত্মিকতার ব্যাখ্যা, দর্শনের দৃষ্টিতে আধ্যাত্মিকতা, আধুনিক সমাজে আধ্যাত্মিকতার প্রভাব, আধ্যাত্মিকতার অভাবের ফল, আহলে বায়েত এবং ইসলামের দৃষ্টিতে আধ্যাত্মিকতা, চিকিৎসায় আধ্যাত্মিকতার প্রভাব সহ অন্যান্য বিষয় এই সম্মেলনে আলোচনা করা হবে।
উল্লেখ্য যে, আগ্রহী ব্যক্তিমণ্ডলী এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ‘মানব এবং আধ্যাত্মিকতা’র উপর লিখিত নিজেদের প্রবন্ধগুলো ২৫শে নভেম্বরের মধ্যে anabla2004@yahoo.fr ঠিকানায় প্রেরণ করতে পারেন।
1135377