IQNA

আবারো অলে খলিফার বাহিনী ‘আবু তালিব’ মসজিদ ধ্বংস করল

11:57 - December 02, 2012
সংবাদ: 2457024
আন্তর্জাতিক বিভাগ: অলে খলিফার সামরিক বাহিনী এপর্যন্ত চল্লিশের অধিক মসজিদ ধ্বংস করেছে এবং দ্বিতীয় বরের মত হামাদ শহরে ‘আবু তালিব’ মসজিদটি ধ্বংস করেছে।
‘আল আলম’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বর্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অলে খলিফার সামরিক বাহিনী বিগত কয়েক মাসে সৌদি সামরিক বাহিনীর সহযোগিতায় চল্লিশটিরও অধিক মসজিদ ধ্বংস করেছে এবং পয়লা ডিসেম্বরে হামাদ শহরের ‘আবু তালিব’ মসজিদটি দ্বিতীয় বারের মত ধ্বংস করেছে।
এই মসজিদটি পূর্বেও অলে খলিফার সামরিক বাহিনী অবৈধ ভাবে ভেঙ্গে ফেলেছিল। তবে পুনর্নির্মাণের জন্য বিচার বিভাগ থেকে ফরমান জারি করেছিল। একারণেই এদেশের শিয়ারা এই মসজিদটি পুনর্নির্মাণ করেছিল।
বাহরাইনের শিয়া সাত বছর ধারে হামাদ শহরের ‘আবু তালিব’ মসজিদে নামাজ পরে আসছে এবং এই মসজিদটি ধর্মীয় লাইসেন্স গ্রহণ করার পর নির্মাণ করা হয়েছে।
বাহরাইনের শিয়া ওলামাবৃন্দ এদেশের নাগরিকদের নিকট আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন এই ভাঙ্গা মসজিদে নামাজের জন্য আসে। এ থেকেই প্রমাণ হবে যে এদেশের শিয়ারা এই মসজিদ আবারও নির্মাণের জন্য প্রস্তুত রয়েছে।
1146177
captcha