IQNA

ইয়েমেনে ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কোরআন শরীফ বিতরণ

11:00 - January 02, 2013
সংবাদ: 2474345
আন্তর্জাতিক বিভাগ: আমিরাতের ‘অলে নেহজাত’ ইন্সটিটিউট ইয়েমেনের রাজধানী ছানা’য় ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে।

আমিরাতে প্রিন্ট কৃত ‘দারুল খালিজ’ সংবাদ পত্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমিরাতের ‘অলে নেহজাত’ ইন্সটিটিউট ২৪০ অধিক বই ইয়েমেনে বিতরণ করেছে যারমধ্যে ব্রেইল বর্ণমালায় (অন্ধদের জন্য বিশেষ ধরণের লেখা) লিখিত ৪০ খণ্ড পবিত্র কোরআন শরীফ রয়েছে।

পবিত্র কোরআন শরীফগুলো ইয়েমেনের রাজধানী ছানা’য় ‘আল-নুর’ অন্ধ প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য প্রদান করা হয়েছে।

আল-নুর প্রতিষ্ঠানের প্রধান জামিলুল হোমায়ের কোরআন বিতরণের ব্যাপারে গুরুত্বারোপ করে বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় লিখিত এই পবিত্র কোরআন গুলো পেয়ে অনেক উপকৃত হয়েছি এবং আমিরাতের ‘অলে নেহজাত’ ইন্সটিটিউট এই কোরআন শরীফগুলো প্রদান করে বন্ধুত্বের পরিচয় দিয়েছে।
1164734
captcha