কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাবুল নামক শহরে ইসলাম বিদ্বেষীরা ২য় জানুয়ারিতে শহীদের নেতা ইমাম হোসাইন (আ.)এর জিয়ারতকারীদের পথে একটি গাড়ীতে বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার কারণে দশের অধিক শহীদ এবং অনেক জিয়ারতকারী আহত হন।
এ সব হামলা সত্ত্বেও ইরাকের বিভিন্ন শহর থেকে পায়ে হেটে হাজার হাজার মুসলমান কারবালায় পৌঁছে গেছেন।
শহীদের নেতা ইমাম হোসাইন (আ.)এর চল্লিশা আগমনে বিশ্বের ১৩০টি দেশে থেকে ইরাকে আগত লক্ষাধিক আহলে বায়েত ভক্তরা কারবালার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
উল্লেখ্য যে, ইরাকের সামরিক বাহিনীরা নাজাফ এবং কারবালা শহরের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে এবং কারবালায় ইমাম হোসেনইনের (আ.) মাজার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যাতে করে বিভিন্ন দেশ থেকে আগত জিয়ারতকারীদের কোন ক্ষতি না হয়।
গত বছর আরবাইনের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইরাকের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫ হাজার সেনা মোতায়েন করেছিল।
1165543