‘Albvabh Alraqyh’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এনসাইক্লোপিডিয়ার পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ইমাম হোসাইন (আ.)এর আরবাইন তথা চল্লিশা উপলক্ষে পবিত্র কারবালা নগরীতে ১ কোটি ৯০ লাখ জনতার সমাগম হয়েছে। যা গত বছর ১ কোটি ৫০ লাখ ছিল।
এই পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ এবং ২০১০ সালে শহীদের নেতা ইমাম হোসাইন (আ.)এর চেহলাম উপলক্ষে পবিত্র কারবালা নগরীতে ১ কোটি থেকে ১ কোটি ৪০ লাখ জিয়ারতকারী অংশগ্রহণ করেছে। প্রতি বছর এই বিশাল জনতার বন্যা ইরাক সহকারে বিশ্বের অন্যান্য দেশে থেকে আগত মুসলিম ও অমুসলিম জনতার সমন্বয়ে ঘটছে।
কারবালার বন্দিদের স্মরণে প্রতি বছরে আহলে বায়েত প্রেমীরা বিভিন্ন শহর থেকে নাজাফে আশরাফে আমিরুল মু’মিনিন আলী (আ.)এর মাজারে আসে এবং পায়ে হেটে নাজাফে আশরাফ থেকে কারবালায় যান।
1166659