‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্ব এস্তেমা পরিচালনা বিভাগের কর্তৃপক্ষ নুরুল ইসলাম জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লক্ষাধিক মুসলমানের উপস্থিতিতে জামাত সহকারে নামাজ পরার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে।
প্রতি বছর তিন দিন করে দুই পর্বে বিভক্ত এই বিশ্ব এস্তেমা ‘জামায়াতে তাবলীগ’ নামক বিশ্ব সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে। জামাত সহকার নামাজ, ইসলামী ঐক্য এবং বন্ধুত্ব সহকারে অন্যান্য ইসলামিক বিষয়ে বিশ্ব এস্তেমায় আলোচনা করা হয়েছে।
নুরুল ইসলাম জানিয়েছে, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, সৌদি আরব, কুয়েত এবং যুক্তরাজ্য সহকারে প্রায় ১০০ টি দেশ থেকে আগত ৩০ হাজার মুসলমান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশে ৪৮ বছর ধরে বিশ্ব এস্তেমা অনুষ্ঠিত হচ্ছে। এবছরে প্রথম পর্ব ১১ থেকে ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ও আখেরি মোনাজাত ১৩ই জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৮ থেকে ২০শে জানুয়ারি অনুষ্ঠিত হবে ও আখেরি মোনাজাত ২০শে জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশের ১৫ কোটি ২০ লাখ জনতার মধ্যে প্রায় ৯০ শতাংশ মুসলমান।
পবিত্র হজ্বের পর সবথেকে অধিক মুসলমান এ বিশ্ব এস্তেমায় একত্রিত হয় এবং প্রতি বছর রাজধানী ঢাকা থেকে ৪০ কিলোমিটার দুরে টঙ্গির তুরাগ নদী তীরে বিশ্ব এস্তেমা অনুষ্ঠিত হয়।
1170336