বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে অমানবিক এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন : এ হামলার মাধ্যমে সন্ত্রাসীদের দূর্বলতার বিষয়টিই ফুটে উঠেছে এর ফলে সিরিয়ার জনগণের দৃঢ় প্রত্যয় আরো বৃদ্ধ পাবে।
সিরিয়া সংকট নিরসনের বিষয়ে ইসলামি ইরানের দৃঢ় অবস্থানের প্রতি গুরুত্বারোপ করে তিনি ন্যাক্কার জনক এ সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর জন্য এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি আহবান জানিয়েছেন।#1172479