IQNA

পাকিস্তানে শিয়া বিরোধী সহিংসতা বন্ধের দাবীতে ভারতীয় মুসলিম নারীদের বিক্ষোভ

18:08 - January 21, 2013
সংবাদ: 2484065
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানে শিয়া মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে ভারতের বেঙ্গালুরু শহরের শত শত মুসলিম নারী বিক্ষোভ প্রদর্শন করেছেন।
PressTV এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিক্ষোভকারী নারীরা গত শুক্রবার ১৮ই জানুয়ারী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে পাকিস্তানে শিয়া হত্যার বিরুদ্ধে শ্লোগান দেয়। এ সময় বিক্ষোভকারীরা, পাকিস্তানি মুসলমানদের নিরাপত্তার বিষয়ে অবহেলা করায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী’র সমালোচনা করে।
বিক্ষোভকারীদের হাতে এ সময় বিভিন্ন শ্লোগান লেখা প্লেকার্ড ছিল। ঐ সকল প্লেকার্ডে লেখা ছিল ‘ভারতের মুসলমানরা তালেবান সন্ত্রাসীদের বিরুদ্ধে পরস্পরের সাথে ঐক্যবদ্ধ’, ‘পাকিস্তানে মুসলমান হত্যা বন্ধ করো’, ‘আমি পাকিস্তানে নিরাপরাধ শিয়া হত্যার প্রতিবাদ জানাই’ ইত্যাদি।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকের হাতে হস্তলিখিত পোস্টার নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন, ‘আমার ভাই শহীদ হয়েছে- আমার সন্তান শহীদ হয়েছে’-এ শ্লোগান তাদের পোস্টারে লেখা ছিল।
পাকিস্তানের মুসলমানদের বিরুদ্ধে এ সকল সহিংস পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বিভিন্ন উগ্রতাবাদী দলসমূহকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সৌদি সরকারের নীতিরও নিন্দা জানায় বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, গত ১০ই জানুয়ারী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও এদেশের শিয়া মুসলমানসহ অন্যান্য বেসামরিক লোকদের উদ্দেশ্যে চালানো হামলায় ১৩০ জন নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক লোক আহত হয়। নিহতদের মধ্যে ৯০ জন শিয়া মুসলিমও ছিল।#1174506
captcha